মামলাজট কমানোর চেষ্টা অব্যাহত রাখার আহ্বান রাষ্ট্রপতির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি আবদুল হামিদ মামলাজট কমানোর লক্ষ্যে সেগুলো দ্রুত নিষ্পত্তি করতে সুপ্রিম কোর্টের চেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন। গতকাল মঙ্গলবার বঙ্গভবনে সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বলেন, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেত্বত্বে সাক্ষাৎ করতে আসা প্রতিনিধিদলের সদস্যরা সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন-২০১৫ রাষ্ট্রপতির কাছে পেশ করেন।