মামলায় চূড়ান্ত প্রতিবেদন বাদীর নারাজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশ ও বনমন্ত্রী ড. হাছান মাহমুদের ভাই খালেদ মাহমুদ ও মন্ত্রীর ব্যক্তিগত সহকারী এমরান করিমের বিরুদ্ধে মামলায় চূড়ান্ত প্রতিবেদন দাখিল করায় নারাজি দিয়েছে বাদীপক্ষ।
গতকাল সোমবার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আবু সালেম মোহাম্মদ নোমানের আদালতে এ নারাজি দেন বাদী। আদালত আগামী বুধবার নারাজি আবেদনের ওপর শুনানির দিন ধার্য করেন। অ্যাডভোকেট মোরশেদুর রহমান চৌধুরী রোকন জানান, রাঙ্গুনিয়ায় বিএনপির ইফতার মাহফিলের প্যান্ডেলে গত ২৬ জুলাই আগুন দেওয়ার ঘটনায় মন্ত্রীর ভাই খালেদ মাহমুদ, তাঁর ব্যক্তিগত সহকারী এমরান করিমসহ ৩৯ জনের নাম উল্লেখ করে আদালতে মামলা করেন রাঙ্গুনিয়া পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান। ৩০ জুলাই দায়ের হওয়া ওই মামলায় আদালত একজন এএসপিকে দিয়ে তদন্তের নির্দেশ দেন। কিন্তু গত সপ্তাহে তদন্ত শেষে পুলিশ ঘটনার সঙ্গে অভিযুক্ত আসামিদের সম্পৃক্ততা পাওয়া যায়নি উল্লেখ করে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন আদালতে।