মামলায় স্বামী-স্ত্রী অভিযুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলামে মদন মোহন কলেজের স্নাতক (সম্মান) শেষ বর্ষের ছাত্র সোহেল আমিন (২৫) হত্যা মামলায় স্বামী-স্ত্রীকে অভিযুক্ত করে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়েছে। মোগলাবাজার থানার উপরিদর্শক আজহার উদ্দিন গতকাল মঙ্গলবার সিলেটের মুখ্য বিচারিক হাকিম আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অভিযুক্ত ব্যক্তিরা হলেন মাগলাবাজার থানাধীন সিলাম ইউনিয়নের টিলাপাড়ার রফিক বক্স (৪০) ও তাঁর স্ত্রী সাথী বেগম (৩৫)।

পুলিশ জানায়, গত ২৬ জানুয়ারি রাতে নিজ বাড়িতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হন সোহেল আমিন। এ ঘটনায় সোহেল আমিনের বাবা কাইয়ুম ওরফে আনা মিয়া বাদী হয়ে মোগলাবাজার থানায় হত্যা মামলা করেন। মামলায় প্রতিবেশী রফিক বক্স ও সাথী বেগমকে আসামি করা হয়। পুলিশ তদন্ত শেষে ওই দুজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে।

মোগলাবাজার থানার উপপরিদর্শক আজহার উদ্দিন জানান, ওই ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী-স্ত্রী পলাতক রয়েছেন।