প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক ও লক্ষ্মীপুরের সাবেক সাংসদ শহীদ উদ্দীন চৌধুরী এবং সাতক্ষীরা-২ আসনের সাবেক সাংসদ আবদুল জব্বারের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার কমিশনের বৈঠকে সাবেক এ দুই সাংসদের বিরুদ্ধে মামলার অনুমোদন দেওয়া হয়। দুদকের সূত্র জানায়, অনুসন্ধান শেষে সাবেক এই দুই সাংসদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পাওয়ায় অনুসন্ধান কর্মকর্তারা তাঁদের বিরুদ্ধে মামলার সুপারিশ করেন।