মামলার আসামি ছাড়া আড়িয়ল বিল এলাকার কেউ গ্রেপ্তার হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আড়িয়ল বিলে প্রস্তাবিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের ঘটনাকে কেন্দ্র করে সম্প্রতি সৃষ্ট সহিংস ঘটনায় পুলিশের করা মামলার আসামি ছাড়া অন্য কাউকে গ্রেপ্তার করা হবে না বলে এলাকাবাসীকে আশ্বস্ত করা হয়েছে। নবাবগঞ্জের সাংসদ গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খানের পাঠানো একটি প্রতিনিধিদল এ আশ্বাস দেয়। যুবলীগের কেন্দ্রীয় নেতা মোয়াজ্জেম হোসেনের নেতৃত্বে প্রতিনিধিদলটি গত মঙ্গলবার রাতে কামারখোলা গ্রামে বিল এলাকার লোকজনকে নিয়ে সভা করে। সভায় বিলবাসীকে আশ্বস্ত করা হয়, নিরীহ ও সাধারণ মানুষের ওপর পুলিশ কোনো নির্যাতন করবে না। আতঙ্ক না ছড়িয়ে গ্রামগুলোয় শান্তি বজায় রাখতে সবার প্রতি আহ্বান জানানো হয়। বিল এলাকার চারপাশের বিভিন্ন সড়ক থেকে গাছ ও ইটপাটকেলের অবরোধ সরিয়ে সেগুলোকে যানবাহন ও মানুষের চলাচলের উপযোগী করার অনুরোধ জানানো হয়।