প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার অন্যতম আসামি সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদকের পদ থেকে আনোয়ার হোসেন ওরফে আশিককে অব্যাহতি দেওয়া হয়েছে৷ গত সোমবার রাতে সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দলের সভায় ওই সিদ্ধান্ত নেওয়া হয়৷
আশিককে সংগঠন থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিতে কেন্দ্রে প্রস্তাব পাঠিয়েছে একই কমিটি৷ কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন প্রধানকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে৷ সাত খুন মামলার আরেক আসামি সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইকবাল হোসেনের ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেয়নি বিএনপি৷ নূর হোসেনের আপন ছোট ভাই মিয়া নূরু উদ্দিন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক৷