মামলার আসামীদের গ্রেপ্তার দাবিতে স্মারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ ডিগ্রি কলেজের বাংলা বিভাগের শিক্ষক শামশুল আলম হত্যাকাণ্ডে জড়িত আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে গতকাল বুধবার সকালে পুলিশ সুপার বরাবর স্মারকলিপি দিয়েছেন ওই কলেজের শিক্ষকেরা। জেলা প্রশাসককেও অনুরূপ স্মারকলিপি দেওয়া হয়েছে। 
স্মারকলিপি দেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির (বাকশিস) কক্সবাজার জেলা সভাপতি অধ্যক্ষ জসিম উদ্দিন, বাংলাদেশ কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির (বাকবিশিস) সভাপতি অধ্যাপক দিলওয়ার চৌধুরী, টেকনাফ কলেজের শিক্ষক মোজাম্মেল হক, কৃষ্ণমিলন মজুমদার, আবদুল গফুর, সিরাজুল হক, নুরুল ইসলাম, নাছিমা আকতার, গিয়াস উদ্দিন চৌধুরী প্রমুখ।
অধ্যাপক সিরাজুল হক বলেন, গত ৩১ অক্টোবর প্রতিপক্ষের হামলায় অধ্যাপক শামসুল আলম নিহত হন। এ ব্যাপারে পরদিন টেকনাফ থানায় হত্যা মামলা দায়ের করা হলেও আসামিরা ধরা পড়ছে না।
অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহম্মেদ বলেন, হত্যা মামলার আসামিদের ধরার জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।