মামলার কারণে জনসংযোগ করতে পারছি না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এ বি এম পারভেজ রেজা
এ বি এম পারভেজ রেজা

বিএনপি-সমর্থিত প্রার্থী এ বি এম পারভেজ রেজা এখনো জনসংযোগে নামতে পারেননি। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সভাপতি। গত শুক্রবার নির্বাচন কমিশন থেকে প্রতীক বরাদ্দের সময় তাঁকে পাওয়া যায়নি। তাঁর প্রতিনিধিকেও পাওয়া যায়নি।
মুঠোফোনে যোগাযোগ করলে প্রথম আলোকে তিনি বলেন, ‘অনেকগুলো মামলা দিয়ে রেখেছে, জনসংযোগ করতে পারছি না। তবে যেতে না পারলেও আল্লাহর রহমতে এলাকায় আমার অবস্থান ভালো। আমি স্থানীয় ছেলে।’
পারভেজ জানান, এলাকায় কোনো কমিউনিটি সেন্টার নেই, নির্বাচিত হলে তিনি প্রথমে এ বিষয়ে উদ্যোগ নেবেন। এ ছাড়া জনভোগান্তি কমাতে রাস্তাঘাট, সুয়ারেজ লাইন, ড্রেনেজ ব্যবস্থা করা এবং পানি, বিদ্যুৎ, গ্যাসের কষ্ট কমানোর ব্যবস্থা নেবেন।