মামলার তদবিরের কথা বলে অপহরণ গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মামলার তদবিরের কথা বলে ডেকে এনে একজনকে অপহরণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার রাজশাহীর পবা উপজেলার দারুশা এলাকা থেকে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।গ্রেপ্তার হওয়া তিনজন হলেন পবা উপজেলার হড়গ্রাম নতুনপাড়া গ্রামের হাসিবুল (২৮), টুটুল (২৬) ও খোরশেদ আলম (২৬)।পবা থানা সূত্রে জানা গেছে, হাসিবুল, টুটুল ও খোরশেদ গত ২৬ সেপ্টেম্বর একটি ট্রাকে করে ৩০০ বোতল ফেনসিডিল ঢাকায় পাঠায়। ট্রাকটি জয়দেবপুর থানার পুলিশ আটক করে। এ সময় ট্রাকের চালক পবার হড়গ্রাম নতুনপাড়া গ্রামের আবদুস সালামের ছেলে শামীম রেজাকে গ্রেপ্তার করা হয়। ওই সময় শামীমের স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ ওই তিনজনের বিরুদ্ধে মামলা করে।খবর পেয়ে হাসিবুল, টুটুল ও খোরশেদ ট্রাকচালক শামীমের বাবা আবদুস সালামকে মামলার তদবিরের জন্য কিছু টাকা নিয়ে আসতে বলেন। তাঁদের কথা অনুযায়ী শনিবার সকালে সালাম বাড়ি থেকে ৩০ হাজার টাকা নিয়ে আসেন। পরে হাসিবুলের বাসায় তাঁরা সালামকে আটকে তাঁর টাকা কেড়ে নেন। রাত আটটার দিকে অটোরিকশায় করে উপজেলার দারুশা এলাকায় নিয়ে যাওয়ার সময় আবদুস সালাম চিৎকার করলে স্থানীয় লোকজন তাঁদের আটক করে পুলিশে সোপর্দ করে।এ ব্যাপারে আবদুস সালাম বাদী হয়ে হাসিবুল, টুটুল ও খোরশেদের বিরুদ্ধে পবা থানায় অপহরণের অভিযোগে মামলা করেন।