প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) মহাপরিচালক মেজর জেনারেল রফিকুল ইসলাম বলেছেন, সীমান্ত ও সীমান্তবর্তী এলাকায় মাদকবিরোধী নিয়মিত অভিযান চালাচ্ছে বিডিআর। কিন্তু মাদক মামলার দীর্ঘসূত্রতার কারণে চোরাকারবারি ও মাদক ব্যবসায়ীদের দমানো যাচ্ছে না। গতকাল মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া চেকপোস্টের বিডিআর চৌকিতে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।বিডিআর মহাপরিচালক রফিকুল ইসলাম সকাল সাড়ে ১০টার দিকে আখাউড়া চেকপোস্ট বিডিআর চৌকি পরিদর্শনে আসেন। সেখানে চৌকির অবকাঠামো উন্নয়নের জন্য নির্ধারিত স্থানটি ঘুরে দেখেন।