মামলার দ্রুত নিষ্পত্তিতে আপিল বিভাগে দুটি বেঞ্চ গঠনের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আপিল বিভাগে দুটি বেঞ্চ গঠনের দাবি জানিয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। গতকাল সোমবার সমিতির সাধারণ সভায় এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের প্রতি আহ্বান জানানো হয়।সভায় জানানো হয়, বর্তমানে সুপ্রিম কোর্টের উভয় বিভাগে প্রচুর মামলার নিষ্পত্তি হওয়া সত্ত্বেও পূর্ণাঙ্গ রায় না পাওয়ায় আইনজীবী ও বিচারপ্রার্থীরা হয়রানির শিকার হচ্ছেন। সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সম্পাদক মো. বদরুদ্দোজা, এ বি এম বায়োজিদ প্রমুখ।