মামলার নথিপত্র তলব করেছেন আদালত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) রংপুর বিভাগীয় কার্যালয়ে ২৩ কোটি টাকার দরপত্র জমাদানে বাধা দেওয়ার ঘটনায় করা মামলার নথিপত্র তলব করেছেন আদালত। গতকাল রোববার মামলার শুনানির দিন ছিল। আদালত মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আগামী ৪ অক্টোবর।আদালত সূত্র জানায়, ওই মামলায় পুলিশ ১৪ সেপ্টেম্বর আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে। গতকাল রোববার চূড়ান্ত প্রতিবেদনের ওপর শুনানি হওয়ার কথা ছিল। সে অনুযায়ী মামলার আসামি প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) সাজ্জাদ হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহীনুর রহমান ও সদস্য মোহসীন হোসেন, মহানগর আওয়ামী লীগের সদস্য মাসুদ পারভেজ, লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধা আওয়ামী লীগের কর্মী কাদের ইলাহী, সাজেদুল ইসলাম, মারুফ ইসলাম, আশরাফুল তৌহিদ ও কবির হোসেন, যুবলীগের কর্মী রওশন হাবিব ও আশরাফুল আলম রংপুর আমলি আদালত-২-এর হাকিম নিত্যানন্দ সরকারের আদালতে হাজির হন।জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আসামিপক্ষের আইনজীবী রেজাউল করিম জানান, আদালত মামলার নথিপত্র (সিডি) জমা দেওয়ার জন্য পুলিশের প্রতি নির্দেশ দিয়েছেন।এ বিষয়ে জানতে চাইলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলতাফ হোসেন প্রথম আলোকে বলেন, মামলার নথি ইতিমধ্যে আদালতে পাঠানো হয়েছে।পাউবো রংপুর বিভাগীয় কার্যালয়ে ২৩ কোটি টাকার দরপত্র জমা দেওয়ার সময় বাধা দেওয়ার অভিযোগে ৬ সেপ্টেম্বর কোতোয়ালি থানায় মামলা করেন পাবনার ঠিকাদার আবদুল বাসেদ। এ মামলার ১১ আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁরা আদালত থেকে জামিন পান।