মামলার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের ভুয়া জন্মসনদ দেওয়ায় কক্সবাজারের সদর উপজেলার ঝিলংজা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গিয়াস উদ্দিনের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। গতকাল বুধবার কমিশন সচিবালয় থেকে এ বিষয়ে নির্দেশনা দিয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তাকে চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে মুখ্য বিচারিক হাকিম আদালতে মামলা করার নির্দেশনা দেওয়া হয়। চিঠিতে বলা হয়েছে, ঝিলংজা ইউপির চেয়ারম্যান রোহিঙ্গা নাগরিক আমিনা (পিতা-সৈয়দ, মাতা-আনজু) ও মো. শফিকে (পিতা-ওসমান, মাতা- ফাতেমা) ওই ইউনিয়নের নাগরিক হিসেবে শনাক্ত করে জন্মসনদ দিয়েছেন। নিজস্ব প্রতিবেদক|