মামলার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ীতে গতকাল মঙ্গলবার উপজেলা প্রশাসনের  উদ্যোগে বাল্যবিবাহ প্রতিরোধে উপজেলার নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বাল্যবিবাহ ঠেকাতে ইউএনও জনপ্রতিনিধিদের মামলা করার নির্দেশ দিয়েছেন। ইউএনও ফ্লোরা বিলকিস জাহানের সভাপতিত্বে আলোচনা সভা হয়। এতে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মামুনুর রশিদ ফকির, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোফাজ্জল হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ টি এম গোলাম মোস্তফা প্রমুখ বক্তৃতা করেন।