প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর কলাপাড়া-রাঙ্গাবালী আসনের সাংসদ ও সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী মো. মাহবুবুর রহমানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার প্রতিবাদে কলাপাড়া পৌর শহরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে কলাপাড়া প্রেসক্লাবের সামনে শহীদ সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. মঞ্জুরুল আলম, কলাপাড়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শহীদুল আলম প্রমুখ। এর আগে শহরে একটি বিক্ষোভ মিছিল করা হয়।