প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের ভাঙ্গায় পাঁচ যুবককে অপহরণের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি সৈয়দ মাসুম ওরফে নীরব (২২) গ্রেপ্তার হয়েছেন। গতকাল রোববার ফরিদপুরের একটি ছাত্রাবাস থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) তাঁকে গ্রেপ্তার করে।গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, নীরব ফরিদপুরে তাঁর দুই আত্মীয়ের আশ্রয়ে আছেন, এই খবর পেয়ে ডিবি পুলিশ দুপুরে শহরের দক্ষিণ ঝিলটুলী এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে নীরবের ফুফাতো বোনের স্বামী জাহাঙ্গীর হোসেনকে (৪২) আটক করে। পরে গোয়ালচামট এলাকা থেকে আটক করা হয় নীরবের সৎমামা সাবেক পৌর কমিশনার (সাবেক ১ নম্বর ওয়ার্ড) চৌধুরী এমদাদ আলী সিদ্দিকীকে (৪৮)। তাঁদের দেওয়া তথ্য অনুয়ায়ী সন্ধ্যায় আলীপুর এলাকার একটি ছাত্রাবাস থেকে নীরবকে গ্রেপ্তার করা হয়।