প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের দরিকান্দি ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যাচেষ্টার প্রতিবাদে এবং এ ঘটনায় হওয়া মামলার প্রধান আসামি গ্রেপ্তারের দাবিতে মিছিল ও সভা হয়েছে। গতকাল শুক্রবার ওই ইউপির বাসিন্দারা এসব কর্মসূচির আয়োজন করেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে উপজেলার কড়িকান্দি ফেরিঘাট এলাকা থেকে শতাধিক মোটরসাইকেল নিয়ে উপজেলার প্রধান সড়ক হয়ে দরিকান্দির জীবনগঞ্জ বাজারে গিয়ে শেষ হয়। এ সময় দরিকান্দি ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলামের ওপর হামলার ঘটনায় হওয়া মামলার প্রধান আসামি রফিকুল হক ওরফে বাবুকে গ্রেপ্তারের দাবিতে স্লোগান দেওয়া হয়।