মামলার বাদীকে কোপানোর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়েকে অপহরণের অভিযোগে মামলা করায় নাটোরের সিংড়া উপজেলায় বাদীকে আসামিপক্ষের লোকজন কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটে। আহত ব্যক্তি পেশায় একজন মুদি ব্যবসায়ী।
সিংড়া থানা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত শুক্রবার ওই মুদি ব্যবসায়ীর মেয়ে (১৩) নিখোঁজ হয়। এ ঘটনায় দায়ের মামলায় তিনি অভিযোগ করেন, ডাহিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নওশের আলীর নির্দেশে তাঁর মেয়েকে স্থানীয় যুবক শাহীন আলী ও হাবিল উদ্দিন অপহরণ করেন। মামলাটি করার পর থেকেই আসামিরা তাঁকে নানা হুমকি দিচ্ছিল। গতকাল ডাহিয়া বাজারে আসামি শাহীনের নেতৃত্বে চার–পাঁচজন দুর্বৃত্ত তাঁকে কোপায়। পরে আহত মুদি ব্যবসায়ীকে স্থানীয় লোকজন নাটোর সদর হাসপাতালে নেয়।
তবে আওয়ামী লীগ নেতা নওশের আলী জানান, তিনি এই ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নন।
থানার উপপরিদর্শক দেবব্রত দাস বলেন, প্রেমঘটিত ঘটনার জের ধরে অপহরণের অভিযোগ করা হয়েছে।