মামলার বাদীকে প্রাণনাশের হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের মংলায় যুবলীগের নেতা জাকির হত্যার ঘটনায় মামলা হওয়ার ২০ দিন পরও পুলিশ কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। বাদীকে আসামিপক্ষের লোকজন প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার নিহত ব্যক্তির পরিবারের সদস্যরা মংলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন। বুধবার সকাল ১০টায় সংবাদ সমেঞ্চলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিহত ব্যক্তির ছোট ভাই আমিরুল ইসলাম। এ সময় তাঁর স্ত্রী হাফিজা বেগম ও স্বজনেরা উপস্থিত ছিলেন।মংলা উপজেলার সোনাইতলা ইউনিয়ন যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাকির হোসেনের (৩২) লাশ গত ২৮ জুন রামপাল থানার পুলিশ স্থানীয় একটি চিংড়ি মাছের আড়ত থেকে উদ্ধার করে। এ ঘটনায় ওই দিনই নিহত ব্যক্তির ছোট ভাই জিয়াউল হক রামপাল থানায় হত্যা মামলা করেন। এ মামলায় রামপাল উপজেলার পেড়িখালী এলাকার মারুফ ইজারাদার, মামুন ইজারাদার, মাঈনুল কবির, আ. সালাম, আজাহারুল, বাবু শেখ ও লাভলু শেখকে আসামি করা হয়। এ নিয়ে ২৯ জুন প্রথম আলোতে একটি প্রতিবেদন ছাপা হয়। নিহত ব্যক্তির স্ত্রী হাফিজা বেগম বলেন, ‘হত্যাকাণ্ডের ২০ দিন পরও পুলিশ একজন আসামিকেও গ্রেপ্তার করতে পারেনি। মামলা তুলে নিতে স্থানীয় একটি প্রভাবশালী মহল আমাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছে।’ মামলার তদন্ত কর্মকর্তা রামপাল থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহাবুদ্দিন বলেন,আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।