মামলার বাদীদের সম্পর্কে কটূক্তি এসআই প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হজযাত্রা থেকে বঞ্চিত কয়েক ব্যক্তি সম্পর্কে কটূক্তি ও তাঁদের সঙ্গে অসদাচরণ করার অভিযোগে সিরাজগঞ্জের তাড়াশ থানার উপপরিদর্শক (এসআই) আকরাম হোসেনকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। গতকাল শুক্রবার পুলিশ সুপারের নির্দেশে তাঁর বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তাড়াশ উপজেলার বস্তুল গ্রামের জয়নাল আবেদীন, মোহাম্মদ আলী, খয়ির উদ্দীন ও সমসের আলী এবার হজে যাওয়ার প্রস্তুতি নেন। এ জন্য তাঁরা রাজশাহীর সুপার জিয়ারতে হারামাইন ট্রাভেলসের স্বত্বাধিকারী হাফেজ মনিরুল ইসলামের কাছে টাকা পরিশোধ করেন। কিন্তু ট্রাভেল এজেন্সির প্রতারণার কারণে তাঁরা হজে যেতে পারেননি। এ ঘটনায় মোহাম্মদ আলী বাদী হয়ে তাড়াশ থানায় ওই ট্রাভেল এজেন্সির মালিকের বিরুদ্ধে মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আকরাম হোসেন তদন্তকালে বাদীদের ব্যাপারে কটূক্তি এবং তাঁদের সঙ্গে অসদাচরণ করেন বলে বাদীরা অভিযোগ করেন। এ ঘটনায় বাদী পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে মৌখিক অভিযোগ করেন।