মামলার বাদীর জেরা আবারও পেছাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বাঁশখালীর সাধনপুর ইউনিয়নে একই পরিবারের ১১ জনকে পুড়িয়ে হত্যার ঘটনায় করা মামলার বাদী বিমল শীলের জেরা আবার পেছানো হয়েছে।সূত্র জানায়, গতকাল বুধবার চট্টগ্রামের ভারপ্রাপ্ত তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ হোসনে আরা বেগমের আদালতে বাদী বিমল শীলের জেরা হওয়ার দিন নির্ধারিত ছিল। তবে এক আসামির বোন মারা যাওয়ায় জেরা হয়নি। আদালত আগামী ১৫ সেপ্টেম্বর এ মামলার পরবর্তী দিন ধার্য করেন।রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) আবুল হাশেম প্রথম আলোকে বলেন, ‘আসামি নুরুল ইসলামের বোন মারা যাওয়ায় আসামিপক্ষ আজ জেরা না করার আবেদন জানায়। পরে আদালত আগামী ১৫ সেপ্টেম্বর শুনানির দিন ধার্য করেন।’এর আগে ২২ আগস্ট বিমল শীলের জেরা হওয়ার কথা ছিল। ওই দিন বিচারক ছুটিতে থাকায় জেরা হয়নি। ২ আগস্ট বিমল শীলকে তৃতীয় দিনের মতো জেরা করেছিলেন আসামিপক্ষের আইনজীবীরা। প্রসঙ্গত, ২০০৩ সালের ১৮ নভেম্বর রাতে বাঁশখালীর সাধনপুর ইউনিয়নের শীলপাড়ায় তেজেন্দ্র লাল শীলের বাড়িতে একই পরিবারের ১১ জনকে পুড়িয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ মামলার বাদী বিমল শীল নিহত তেজেন্দ্র লাল শীলের ছেলে।