মামলার রায় ২৫ নভেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী হেলাল আকবর চৌধুরী ওরফে বাবরসহ ছাত্রলীগ ও যুবলীগের সাবেক ১০ কর্মীর বিরুদ্ধে দায়ের হওয়া আলোচিত হত্যা মামলার রায় ঘোষণা করা হবে ২৫ নভেম্বর।
গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক রেজা তারিক আহমেদ যুক্তিতর্ক উপস্থাপনের শুনানি শেষে রায় ঘোষণার এই দিন ধার্য রাখেন। চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিশেষ পিপি অ্যাডভোকেট আইয়ুব খান প্রথম আলোকে বলেন, যুক্তিতর্ক উপস্থাপন শেষ হওয়ার পর ২৫ নভেম্বর রায় ঘোষণার দিন ধার্য রাখেন আদালত।
১৯৯৬ সালের ৯ এপ্রিল মিছিল নিয়ে বিএনপির সমাবেশে যাওয়ার পথে যুবদল কর্মী আজাদ আলী খানকে প্রকাশ্যে গুলি করে হত্যার অভিযোগ ১০ আসামির বিরুদ্ধে। এ ঘটনায় নিহত ব্যক্তির ভাই সেলিম খান বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন।