প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকায় সৌদি আরব দূতাবাসের কর্মকর্তা খালাফ আল আলী (৪৫) হত্যা মামলার রায় ৩০ ডিসেম্বর ঘোষণা করা হবে। গতকাল বৃহস্পতিবার আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মোতাহার হোসেন এ দিন ধার্য করেন।১৭ ডিসেম্বর মামলায় রাষ্ট্রপক্ষ যুক্তিতর্ক উপস্থাপন করে। আসামিপক্ষ গতকাল যুক্তিতর্ক উপস্থাপন করে। যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের তারিখ ধার্য করেন।চলতি বছরের ৫ মার্চ গভীর রাতে গুলশানে কূটনৈতিক এলাকায় নিজ বাসার সামনে গুলিবিদ্ধ হন খালাফ। পরে ৬ মার্চ চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তদন্ত শেষে গত ২৪ সেপ্টেম্বর পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।