মামলার রায় ৬ এপ্রিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ঘটনায় তাহমিদ হাসিব খানের বিরুদ্ধে পুলিশকে তদন্তে তথ্য না দেওয়ার অভিযোগে করা মামলার রায় ঘোষণার জন্য আগামী ৬ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত। গতকাল সোমবার ঢাকার মহানগর হাকিম মাহমুদুল আহসান এ দিন ধার্য করেন। পুলিশের অপরাধ তদন্ত ও তথ্য প্রসিকিউশন বিভাগের উপকমিশনার আনিসুর রহমান বলেন, মামলাটিতে রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের দিন ধার্য করেছেন আদালত। মামলার একমাত্র আসামি তাহমিদ জামিনে আছেন। গত বছরের ২৮ সেপ্টেম্বর তাহমিদ ও হাসনাত রেজা করিমকে ৫৪ ধারার অভিযোগ থেকে অব্যাহতির জন্য আদালতে আবেদন করে পুলিশ। তদন্তে তথ্য দিয়ে সহযোগিতা না করায় পুলিশ তাহমিদের বিরুদ্ধে নন–প্রসিকিউশন দাখিল করে। আদালত প্রতিবেদক