মামলার ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার দুদকের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মামলার ২৪ ঘণ্টার মধ্যে পাসপোর্ট অধিদপ্তরের সাবেক অতিরিক্ত মহাপরিচালক মো. রফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার রাত নয়টার দিকে রাজধানীর বেইলি রোড থেকে তাঁকে গ্রেপ্তার করে দুদকের উপপরিচালক ফরিদ আহমেদ পাটোয়ারীর নেতৃত্বে একটি দল।
দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন।
সূত্র জানায়, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে রফিকুল ইসলামের বিরুদ্ধে গতকাল মঙ্গলবার একটি মামলার অনুমোদন দেয় কমিশন। গতকাল রাতেই রাজধানীর রমনা থানায় মামলা করেন ফরিদ আহমেদ পাটোয়ারী। মামলায় রফিকুল ইসলামের বিরুদ্ধে ১ কোটি ৬৮ লাখ ৪৪ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।