মামা-ভাগনেসহ চারজন অগ্নিদগ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মালিবাগে গতকাল মঙ্গলবার মামা-ভাগনেসহ চারজন অগ্নিদগ্ধ হয়েছেন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অগ্নিদগ্ধ চারজন হলেন মো. জুয়েল (৪০), তাঁর মামা আবদুর রাজ্জাক (৪৫), শাহ আলম (৩৮) ও শাকিল আহমেদ (৩৪)।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মালিবাগের বাগানবাড়ির একটি চারতলা বাড়ির নিচতলার একটি কক্ষে ওই চারজন কথা বলছিলেন। একপর্যায়ে শাকিল ধূমপান করার জন্য দেশলাই জ্বালালে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে চারজনই দগ্ধ হন। আহত জুয়েল ওই বাড়ির মালিক। বাড়ির নিচতলা তাঁর কার্যালয় হিসেবে ব্যবহূত হয়।হাসপাতালে জুয়েল সাংবাদিকদের জানান, তাঁর বাড়ির মাটির নিচ দিয়ে একটি গ্যাসের লাইন গেছে। তাঁর ধারণা, ওই লাইন ফুটো হয়ে গ্যাস ওই ঘরে ছড়িয়ে গিয়েছিল। দেশলাই জ্বালানোর পর এ ঘটনা ঘটে।