মামার বিয়ের ফুল কিনতে এসে লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মামার বিয়ের জন্য ফুল কিনতে শাহবাগে এসে বাসের ধাক্কায় নিহত হলেন মো. আসাদ নামের (২৫) এক যুবক। আজ রোববার দুপুর ১২টার দিকে শাহবাগ থানাসংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। আসাদের বাসা কেরানীগঞ্জের রোহিতপুরের বেলনা এলাকায়।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, বাসটি আটক করা হয়েছে। চালক পালিয়ে গেছেন। লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

মর্গে লাশ শনাক্ত করে ছোট ভাই মো. ফয়সাল কান্নায় ভেঙে পড়েন। তিনি জানান, তাঁর মামার বিয়ের আয়োজন চলছে। সকালে তাঁর ভাই আসাদ মামার বিয়ের ফুল কেনার জন্য এসেছিলেন।