মামা-ভাগনের ভোটযুদ্ধ
জামালপুরের সরিষাবাড়ী পৌরসভা নির্বাচনে ৩ নম্বর ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদপ্রার্থী মামা ও ভাগনের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে। ওই ওয়ার্ডের ভোটাররা এই আভাসই দিয়েছেন।
৯ নম্বর ওয়ার্ডের কয়েকজন ভোটার জানান, ৩ নম্বর ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে বলারদিয়ার গ্রামের নুরুল ইসলাম শেখ পাঞ্জাবি প্রতীক ও তাঁর ভাগনে রহুল আমীন চৌধুরী উটপাখি প্রতীক নিয়ে নির্বাচন করছেন। পৌরসভার বলারদিয়ার ও মূলবাড়ী দুটি গ্রাম ৯ নম্বর ওয়ার্ডের অধীন। এখানে মোট ভোটার ৫ হাজার ৫৪ জন। মামা ও ভাগনে বিএনপির সমর্থক। তাঁদের বাড়িও একই গ্রামে।
বলারদিয়ার গ্রামের ভোটার জাহাঙ্গীর আলম জানান, অন্য কোনো প্রার্থী না থাকায় কাউন্সিলর পদে মামা ও ভাগনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে।
সাধারণ কাউন্সিলর পদপ্রার্থী মামা নুরুল ইসলাম শেখ বলেন, ‘আমি পাঞ্জাবি প্রতীক নিয়ে ভাগনের সঙ্গে ভোটযুদ্ধে ভোটারদের সমর্থন নিয়ে এগিয়ে চলেছি।’
কাউন্সিলর প্রার্থী ভাগনে রহুল আমীন চৌধুরী জানান, ‘মামার সাথে আমার লড়াই হবে।’