প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর পোরশায় সাপের কামড়ে শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। গত শুক্রবার রাতে উপজেলার সরাইগাছি গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তিরা হলেন ওই গ্রামের ছাব্বির আহমেদের স্ত্রী হাবিবা বেগম ও ভাগনে মাসুম (২)। পোরশা থানা সূত্রে জানা যায়, শুক্রবার রাতে একই ঘরে ঘুমন্ত অবস্থায় হাবিবা বেগম ও মাসুমকে সাপে কাটে। তাঁরা জেগে উঠে চিৎকার শুরু করেন। পরিবারের লোকজন এসে তাঁদের উদ্ধার করে প্রথমে স্থানীয় ওঝার কাছে নিয়ে যান। অবস্থার অবনতি হলে গতকাল শনিবার সকালে পোরশা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে দুজনই মারা যান। পোরশা থানার ওসি শাহিন কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।