মামুনুর রশীদের বক্তব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশিষ্ট নাট্যকার মামুনুর রশীদ গতকাল এক বিবৃতিতে বলেছেন, এটিএন বাংলার কার্যালয়ে তাঁর দেওয়া বক্তব্যের খণ্ডিত অংশ প্রচারিত হওয়ায় এ নিয়ে ভুল-বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। তিনি বলেন, ‘আমি সেখানে স্পষ্ট বলেছি, এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান কী বলেছেন, তা সংবাদ সম্মেলনের মাধ্যমে জাতির সামনে তুলে ধরুন সত্য প্রকাশের স্বার্থে। এর কোনো বিকল্প নেই।’মামুনুর রশীদ বলেন, ‘সাগর-রুনির নির্মম হত্যাকাণ্ডে আমি সন্তান হারানোর বেদনাই অনুভব করি। এর সুষ্ঠু, দ্রুত তদন্ত ও বিচার চাই। খুনি যে-ই হোক, তার দ্রুত শাস্তি আমিও কামনা করি। এ দেশের বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমিও প্রতিবাদ করে এসেছি।’ তিনি বলেন, এ বিষয়ে তাঁর ব্যক্তিগত কোনো স্বার্থের এবং কোনো পক্ষ অবলম্বনের প্রশ্নই ওঠে না।