প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্নাতকোত্তর তরুণ মো. মামুন শেখের অনেক স্বপ্ন—নিজের পায়ে দাঁড়িয়ে সংসারের ভার তুলে নেবেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি বাবা আবদুল জলিল শেখ পক্ষাঘাতগ্রস্ত হয়ে চার বছর ধরে বিছানায় পড়ে আছেন। বাগেরহাট সদর উপজেলার ভদ্রপাড়া গ্রামের ওই দরিদ্র পরিবারটি মূলত মামুনের দিকেই তাকিয়ে ছিল। অথচ কর্মজীবনে প্রবেশের আগেই দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে তিনি এখন দিশেহারা। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর মেরুদণ্ডের হাড়ে সমস্যা দেখা দিয়েছে। তাঁকে ভারতের মাদ্রাজে নিয়ে চিকিৎসা করাতে হবে। এ জন্য প্রয়োজন প্রচুর টাকা। কিন্তু দরিদ্র ওই পরিবারের পক্ষে এত টাকা জোগাড় করা অসম্ভব। মামুনের চিকিৎসায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ জানানো হয়েছে। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. মামুন শেখ, সঞ্চয়ী হিসাব নম্বর ১০৪৩০৯, সোনালী ব্যাংক লিমিটেড, নগর ভবন শাখা, ঢাকা। বিজ্ঞপ্তি।