মামুনের বিরুদ্ধে দুর্নীতির মামলার অভিযোগপত্র গ্রহণ আদালতের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাজ্যে অর্থ পাচার-সংক্রান্ত দুর্নীতির মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বন্ধু ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে দেওয়া অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত।গতকাল মঙ্গলবার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ জহুরুল হক আগামী ৬ জুন অভিযোগ গঠনের তারিখ ধার্য করেছেন। মামুনের পক্ষে করা সময়ের আবেদন নাকচ করে দেন আদালত। এ ছাড়া মামলাটি বিচারের জন্য বদলির আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী উপপরিচালক মোহাম্মদ ইব্রাহিম ২০১১ সালের ২২ সেপ্টেম্বর ক্যান্টনমেন্ট থানায় এ মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, বাংলাদেশে নেদারল্যান্ডের একটি প্রতিষ্ঠানের একসময়ের এজেন্ট বিটিএল ও গ্লোব ফার্মাসিউটিক্যালের চেয়ারম্যান শাহজাদ আলীর কাছ থেকে মামুন রেলওয়ের কাজ পাইয়ে দিতে অবৈধ কমিশন দাবি করেছিলেন।