মায়ের জরিমানা বাবার জেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরে মেয়েকে বাল্যবিবাহ দেওয়ার আয়োজন করার অপরাধে বাবা আবুল কালামকে কারাদণ্ড ও মা নারগিস আফরোজাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মোহাম্মদ আজিজুর রহমান গতকাল বৃহস্পতিবার এ রায় দেন। আজিজুর রহমান জানান, আবুল কালামকে এক মাসের সশ্রম কারাদণ্ড ও নারগিস আফরোজাকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।