মায়ের দুধের বিকল্প নাই, নতুন আইনের প্রয়োগ চাই

১২ মে প্রথম আলোর আয়োজনে ‘মায়ের দুধের বিকল্প নাই, নতুন আইনের প্রয়োগ চাই’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। সহযোগিতায় ছিল জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, বাংলাদেশ ব্রেস্টফিডিং ফাউন্ডেশন ও ইউনিসেফ। অনুষ্ঠানে উপস্থিত আলোচকদের বক্তব্য সংক্ষিপ্ত আকারে এই ক্রোড়পত্রে ছাপা হলো।
প্রচার-প্রচারণায় গণমানুষকে সম্পৃক্ত করতে পারলে আমরা বেশি সফল হব
পাঁচ বছর বয়স পর্যন্ত শিশুখাদ্যের কোনো বিজ্ঞাপন দেওয়া যাবে না
বাজারের গুঁড়া দুধ বর্জন করার জন্য মায়েদের সচেতন করা একান্ত আবশ্যক
মেডিকেল কারিকুলামে বেশি করে ব্রেস্টফিডিংয়ের বিষয়টি অন্তর্ভুক্ত করতে হবে
আমরা ব্যবহার না করলে কোম্পানিগুলো শিশুখাদ্য বিক্রি বন্ধ করবে
মায়ের দুধের বিকল্প নেই, এ বিষয়ে আমরাই আমাদের বিজ্ঞাপন হতে পারি
স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলোয় প্রচার চালাতে হবে।
গণমাধ্যম, চিকিৎসকসমাজ ও অন্য সবাই মিলে আইন প্রয়োগে উদ্যোগী হতে হবে
জোরালোভাবে নতুন আইন প্রয়োগ করতে হবে
আলোচনা
আব্দুল কাইয়ুম: ষাট-সত্তরের দশকে মানুষ মায়ের দুধের ওপর নির্ভর করত। তখন প্রথম ছয় মাস বা তারও বেশি সময় ধরে মায়ের দুধই ছিল শিশুদের একমাত্র খাদ্য। তারপর ধীরে ধীরে বাণিজ্যিকভাবে দেশে শিশুখাদ্য এল। ময়েরাও বিকল্প শিশুখাদ্যের মাধ্যমে প্রভাবিত হলেন। বাজারে এখন বিভিন্ন প্রকার শিশুখাদ্য পাওয়া যায়। এ ক্ষেত্রে নতুন আইনের প্রয়োগ খুব জরুরি। আইনসহ অন্যান্য বিষয় আলোচনায় আসবে। এখন আলোচনা করবেন এম এম নিয়াজউদ্দিন।
এম এম নিয়াজউদ্দিন: এ ধরনের আলোচনা খুব ফলপ্রসূ হয়। এর সুপারিশগুলো বাস্তবায়নের চেষ্টা করি। বাংলাদেশে ব্রেস্টফিডিং হার ৯৩ শতাংশ। এটাকে অনেক ভালো বলতে হবে। আমার নিজের মেয়েকে দেখেছি, ছয় মাস পর্যন্ত তার বাচ্চাকে বাইরের কোনো কিছু খেতে দেয়নি। এখন সবার মধ্যে গণসচেতনতা তৈরি করতে হবে। তাহলে এ ক্ষেত্রে সাফল্য আরও আসবে। আমি চাই, মাতৃ ও শিশুমৃত্যুর হার কম হোক। আপনারা আলোচনা করে সুপারিশ তৈরি করুন। আমার দিক থেকে যা যা করা দরকার, সবটাই করব। এটা কেবল চাকরির দায়িত্ব নয়, এটাকে একটা নৈতিক দায়িত্ব মনে করি। আইন প্রয়োগের ক্ষেত্রেও আমাকে যা যা করতে হয়, সেটা করব। বাংলাদেশব্যাপী কীভাবে ব্রেস্টফিডিংয়ের ক্যাম্পেইন করা যায়, সে ব্যবস্থা করতে হবে। প্রচার-প্রচারণায় গণমানুষকে সম্পৃক্ত করতে পারলে আমরা বেশি সফল হব। আজকের আলোচনায় বিশেষজ্ঞরা আছেন। আপনারা সুপারিশ তৈরি করে আমাকে দিন আমার দিক থেকে সবকিছু করার আশ্বাস দিচ্ছি।
মোহাম্মদ হেদায়েতুল ইসলাম: নতুন আইন কেউ ভঙ্গ করলে তার তিন বছর সশ্রম কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা জরিমানা হবে। কোনো প্রতিষ্ঠানের শিশুখাদ্য খেয়ে যদি কেউ মারা যায়, তাহলে সংশ্লিষ্ট কোম্পানি ৫০ লাখ টাকা জরিমানা ও ১০ বছর কারাদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত
হতে পারে। আইনটিকে অনেক কঠিন মনে করা হচ্ছে। এনএনএসের (জাতীয় পুষ্টিসেবা) একার পক্ষে জেলা উপজেলা পার্যায়ে জানানো সম্ভব না। এ ক্ষেত্রে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
এস কে রায়: বিভিন্ন পেশাজীবী সংগঠন এবং স্বাস্থ্য পরিবারকল্যাণ মন্ত্রণালয় আইনটি পাসের ক্ষেত্রে বিশেষ ভূমিকা রেখেছে। ১৯৮৪ সালের অধ্যাদেশ রহিত করে গত বছরের সেপ্টেম্বরে মাতৃদুগ্ধ বিকল্প, শিশুখাদ্য, বাণিজ্যিকভাবে প্রস্তুতকৃত শিশুর বাড়তি খাদ্য ও তা ব্যবহারের সরঞ্জামাদি (বিপণন নিয়ন্ত্রণ) নামের আইনটি পাস হয়েছে। বর্তমানে আইনটির বিধিমালা তৈরির প্রক্রিয়া চলছে। আইনের আওতায় জাতীয় উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে।
প্রধানমন্ত্রীর নির্দেশে আইনটিকে আন্তর্জাতিক মানের করার উদ্যোগ নেওয়া হয়। সব প্রক্রিয়া শেষে ২০১৩ সলের ২২ সেপ্টেম্বর রাষ্ট্রপতির স্বাক্ষরের মাধ্যমে কার্যকর হয়। বিশ্বের একটি শক্তিশালী আইন এটি। বিভিন্ন দেশ এ আইনের প্রশংসা করেছে। পাঁচ বছর বয়স পর্যন্ত শিশুখাদ্যের কোনো বিজ্ঞাপন দেওয়া যাবে না।
কিছু দেশ ছাড়া বিশ্বের কোথাও পাঁচ বছর বয়স পর্যন্ত শিশুখাদ্যের বিজ্ঞাপন দেওয়া হয় না। বিভিন্ন গণমাধ্যম বিজ্ঞাপনের মাধ্যমে এ আইনের লঙ্ঘন করে। আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে গণমাধ্যমকে এসব বিজ্ঞাপনের ব্যাপারে চিঠি দেওয়া হয়। কিন্তু গণমাধ্যম চিঠির উত্তর দেওয়ার প্রয়োজন মনে করেন না। শিশুস্বাস্থ্য নিয়ে কাজ করে এমন ৬০টি প্রতিষ্ঠান এ আইন প্রণয়নের সঙ্গে যুক্ত ছিল। এ আইনের অনেকগুলো ধারা রয়েছে। এসব ধারার মধ্যে মাতৃদুগ্ধ বিকল্প আইনের বিস্তারিত বলা আছে।
মো. মোস্তফা কামাল: আমরা জানি, শিশু জন্মের এক ঘণ্টার মধ্যে মায়ের শালদুধ খাওয়াতে হয়। এবং ছয় মাস পর্যন্ত মায়ের দুধ ছাড়া শিশুকে অন্য কিছুু খাওয়ানোর প্রয়োজন নেই। দুই বছর পর্যন্ত মায়ের দুধের পাশাপাশি অন্যান্য খাবার খাওয়ানোর প্রয়োজন হয়। সরকার ১৯৮৪ সালের অধ্যাদেশটি রহিত করেছে এবং নতুন আইন প্রণয়ন করে একটি সময় উপযোগী পদক্ষেপ নিয়েছে। বাজারের গুঁড়া দুধ বর্জন করার জন্য মায়েদের সচেতন করা একান্ত আবশ্যক। মায়ের দুধের বিকল্প শিশুখাদ্যের কোনো প্রকার বিজ্ঞাপন প্রচার করা যাবে না। এ ক্ষেত্রে গণমাধ্যমকে বিশেষ ভূমিকা নিতে হবে। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানসহ সবাইকে গ্রামাঞ্চলে মায়েদের সচেতন করার উদ্যোগ নিতে হবে। সংশ্লিষ্ট সবার চেষ্টায়, সর্বোপরি জনসচেতনতার মাধ্যমে আগামী দিনে মায়ের দুধের বিকল্প শিশুখাদ্য বর্জন করা সম্ভব হবে। বাণিজ্য মন্ত্রণালয়ের দিক থেকে কোনো সহযোগিতার প্রয়োজন হলে আমরা সব রকম সহযোগিতা করব।
মোহাম্মদ সহিদ্দুল্লাহ: আমরা একটি ভালো আইন পেলাম। আইনটি প্রয়োগের বিষয়ই আজকের মূল আলোচনা। অ্যাডভাইজরি কমিটি ইতিমধ্যে গঠিত হয়েছে। একটা নির্দিষ্ট সময় পর পর এই কমিটি বসবে বলে আশা করি।
দেশে অনেক আইন কার্যকর হয় না। কিন্তু একটা আইন কর্যকর হলে উদাহরণ তৈরি হয়। মানুষ সেই আইন মেনে নিতে উদ্যোগী হয়। আমরা অনেকেই পেশাদার আছি। আমাদের সবাইকে এ ক্ষেত্রে দায়িত্ব পালন করতে হবে। অ্যাডভাইজরি কমিটি সবাইকে নিয়ে সার্বিকভাবে দায়িত্ব পালন করবে। তাহলে দ্রুত এ ক্ষেত্রে একটি ভালো ফল পাব।
মোহাম্মদ মহসীন আলী: আজকের অনুষ্ঠানের জন্য ইউনিসেফের ভূমিকা রয়েছে। আমরাও এ কাজের সঙ্গে যুক্ত ছিলাম। আগের আইন রহিত হলো। নতুন আইন চালু হলো। কিন্তু নতুন আইনের
প্রয়োগ তেমনভাবে হচ্ছে না। বিগত ২৭ বছরে দুটি বা তিনিটি মামলা হয়েছে। কিন্তু ব্রেস্টফিডিংয়ে যথেষ্ট অগ্রগতি হয়েছে। এর কারণ হলো, আইনের প্রয়োগ না হলেও মানুষের মধ্যে সচেতনতা তৈরি হয়েছে। এখনকার আইনের বিধান এত কঠোর যে এর প্রয়োগ করা অনেক ক্ষেত্রে কঠিন হবে। এ ধরনের আইনে এত কঠোর বিধান দেখা যায় না। এটা আইনের একটি ভালো দিক। আবার এটি প্রয়োগ নিয়েও সংশয় থেকে যায়। ধূমপানের আইনে সাজা, জরিমানা খুব সামান্য। এ আইনেরও খুব বেশি প্রয়োগ হচ্ছে না। কিন্তু এ আইনের ফলে মানুষের মধ্যে সচেতনতা তৈরি হয়েছে। মাতৃদুগ্ধের আইনের ক্ষেত্রেও সচেতনতা তৈরি হবে।
ফারজানা বিলকিস: আইন হওয়া একটি বড় কাজ। শক্ত আইন হওয়ায় নিশ্চই ব্রেস্টফিডিংয়ের ক্ষেত্রে অগ্রগতি অর্জন করব। মনে করি, মেডিকেল কারিকুলামে আরও বেশি করে ব্রেস্টফিডিংয়ের বিষয়টি অন্তর্ভুক্ত করতে হবে। মেডিকেল শিক্ষার্থীরা জীবনের শুরুতে বিষয়টি পড়বে, জানবে, শিখবে। ব্রেস্টফিডিংয়ের বিষয়টি শিক্ষার্থীর এমনভাবে মাইন্ড সেট হবে, যাতে পেশাগত জীবনে সে এটি সর্বান্তকরণে অনুসরণ করে। সে এটাকে একটি অপরাধ মনে করবে। স্কুল কারিকুলামে ঢোকাতে হবে।
একজন মায়ের কিশোর বয়স থেকে ব্রেস্টফিডিংয়ের বিষয়টি জানতে হবে। তাহলে এটি তার জীবনে মননে গেঁথে যাবে। সে মা হলে তার বাচ্চাকে কোনো অবস্থয় ছয় মাস পর্যন্ত বুকের দুধ ছাড়া অন্য কিছু খাওয়াবে না। গর্ভবতী মায়েদের সচেতন করতে হবে। বিভিন্ন পর্যায়ে সচেতনতা আনতে হবে। বিভিন্ন পর্যায়ের মানুষ সচেতন হলে আইনের ওপর বেশি নির্ভর করতে হবে না।
মো. রুহুল আমিন: এইআইন বাস্তায়নের ক্ষেত্রে বড় বাধা হবে শিশুবিশেষজ্ঞরা। পেডিয়াট্রিশিয়ানের সভাপতি হিসেবে এটি বলতে বাধ্য হচ্ছি। আমাদের মধ্যে একটা অংশ আছে, যারা এ অনৈতিক কাজের সঙ্গে যুক্ত। চিকিৎসকদের একটা সমাজ, গুঁড়া দুধ ও অন্যান্য সামগ্রীকে বিকল্প শিশুখাদ্য হিসেবে মেনে নিয়েছে। এসব খাদ্যের বিরুদ্ধে দেশব্যাপী জনমত গড়ে তুলেতে হবে।
ব্যাপক প্রচার-প্রচারণা চালাতে হবে। আইনের প্রয়োগ খুব কঠিন। যার বিরুদ্ধে মামলা করা হয়, তার থেকেও মামলাকারীর ভোগান্তি বেশি। এ কারণে অনেকে ঝামেলার মধ্যে যেতে চায় না। গণমাধ্যম, চিকিৎসকসমাজ ও অন্য সবাই মিলে আইন প্রয়োগে উদ্যোগী হতে হবে।
শাহ্নাজ মুন্নী: একটা সহজ কথা বুঝতে হবে, কোনো জিনিসের চাহিদা থাকলে তার জোগান থাকবে। অনেক মা মনে করেন, বাজারের দুধ বাচ্চাদের খাওয়ানো যায়। ডাক্তারদের একটা অংশ এসব দুধ খাওয়ানোর পরামর্শ দেন। আবার কোম্পানিগুলোর এখানে কোটি কোটি টাকার ব্যবসা। তারা অনেক বড় শক্তিশালী প্রতিপক্ষ। আমরা তাদের বিজ্ঞাপন প্রচার করি। আইনের ফাঁক থাকলে তাদের জন্য সে ফাঁক ব্যবহার করা অনেক সহজ হয়। তাদের মোকাবিলা করার বড় অস্ত্র হবে চাহিদা কমানো, ব্যাপক প্রচারের মাধ্যমে মানুষকে সচেতন করা। আমরা যদি নিজেরা ব্যবহার না করি, তাহলে কোম্পানিগুলো শিশুখাদ্য বিক্রি বন্ধ করতে বাধ্য হবে। আমরা সাংবাদিকেরা সব যে জানি, তা নয়। বিএমএস কোড আমরা কয়জনে জানি। বিভিন্ন প্রশিক্ষণে আমাদের অংশগ্রহণ প্রয়োজন। এত রাজনৈতিক ডামাডোল, অপরাধ ইত্যাদির পেছনে ছুটতে ছুটতে আমরা সবকিছু জানতে পারছি না। মানুষকে সচেতন করার কোনো বিকল্প নেই।
খুরশীদ জাহান: নিজ নিজ ক্ষেত্রে সচেতনতার কোনো বিকল্প নেই। আমাদের সব স্বাস্থ্য পেশাজীবী প্রতিষ্ঠানগুলোতে মায়ের দুধের বিকল্প আইনের ওপর আলোচনা সভা করতে হবে। এ ছাড়াও সব শ্রেণি-পেশার মানুষদের মায়ের দুধের উপকারিতা সম্পর্কে সচেতন করতে হবে। জন্মের এক ঘণ্টার মধ্যে মায়ের দুধ খাওয়ালে ৩১ শতাংশ নবজাতকের মৃত্যু রোধ হয়। স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়সহ মায়ের দুধের উপকারিতা ও গুঁড়া দুধের অপকারিতা সম্পর্কে আলোচনা করতে হবে। বর্তমানে টেলিভিশন ও পত্রপত্রিকায় সুকৌশলে দুধ কোম্পানিগুলো বিজ্ঞাপন দেয়, যা না বুঝে জনসাধারণ এসব ভিত্তিহীন তথ্যের প্রতি আকৃষ্ট হয়। ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে এ দেশের শিশুরা। এ জন্য এসব বিজ্ঞাপন বন্ধ করতে হবে এবং মাতৃদুগ্ধ বিকল্প আইনের সঠিক প্রয়োগ করতে হবে।
সুফিয়া খাতুন: এই আইনের জন্য আমরা অনেক অপেক্ষা করেছি। কারণ, আগের আইনের দুর্বলতার জন্য অনেক কাজ করতে পারতাম না। এ আইনের ৭ ধারায় বলা হয়েছে, গর্ভবতী মায়েরা যখন স্বাস্থ্যকর্মীদের কাছে সেবা নিতে আসবেন, তখন তাঁদের অবশ্যই মায়ের দুধের উপকারিতা সম্পর্কে বলতে হবে। আগের আইনে এটা ছিল না। এই অইনের সাত ধারায় বলা হয়েছে, ‘কোনো গর্ভবতী মা যদি স্বাস্থ্যকর্মীর কাছে সেবা নিতে আসে, তাহলে তাকে মায়ের দুধের উপকারিতা, কখন দুধ খাওয়াতে হবে, কত দিন খাওয়াতে হবে ইত্যাদি অবশ্যই বলতে হবে।’ ধারা ৭-এর ‘ঘ’-এ বলা হয়েছে, কমপক্ষে ছয় মাস পর্যন্ত মায়ের দুধ ছাড়া অন্য কিছু খাওয়ালে শিশুর কী কী ক্ষতি হতে পারে, সেসব বলতে হবে।’
মা যখন নিজে বুঝবেন, অন্য খাবার খেলে তাঁর শিশুর ডায়রিয়া, নিউমোনিয়া, মৃত্যুঝুঁকি, এমনকি ক্যানসারসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হতে পারে, ভবিষ্যতে ডায়াবেটিস, হাইপার টেনশন, হার্ট ডিজিজ ইত্যাদি হতে পারে, তখন তিনি নিজেই তাঁর শিশুকে কখনো বাইরের খাবার খাওয়াবেন না। মানুষ মনে করে, মায়ের দুধ বেশি ভালো। কৌটার দুধ কম ভালো। যারা আমরা পেশাদার, তাদের দিক থেকে খুব শক্তভাবে এ বিষয়ে বলতে হবে।
সৈয়দ বদরুল আহসান: বিবিএফের চেয়ারপারসন বলেছেন, গণমাধ্যমকে চিঠি দিয়েও কোনো সাড়া পাননি। এট ঠিক, আমরা অনেক ব্যাপারে উদাসীন। কিন্তু রাজনৈতিক কোনো বিষয় হলেই সেখানে আগে গিয়ে হাজির হই। আমরা অনেক সময় আমাদের
কাজটি ঠিকমতো করি না। মাতৃদুগ্ধ বিকল্প নতুন আইনটি খুব ভালো হয়েছে। আইন কীভাবে প্রয়োগ করা হবে, সেটি ভাবতে হবে। যা কিছু হচ্ছে, ঢাকাকেন্দ্রিক হচ্ছে। প্রচার-প্রচারণা যা-ই বলি না কেন, এগুলো ঢাকার বাইরে করতে হবে।
উপজেলা পরিষদ, গ্রামের মুরব্বি, মসজিদ প্রভৃতিকে এ কজে লাগানো যেতে পারে। গণমাধ্যমে আমরা অনেক কিছু লিখব। মানুষকে সচেতন করব। আবার যখন ওসব কোম্পানির বিজ্ঞাপন আসে, তখন গণমাধ্যমকে বিজ্ঞাপন দিতে হয়। অনেক ক্ষেত্রে বিজ্ঞাপনের জন্য জরুরি কোনো পাতাকে বাদ দিতে হয়।
আফরোজা বেগম: বারবার সচেতনতার কথা আসছে। আমিও একই কথা বলব, সচেতনতাই হচ্ছে প্রধান কাজ। প্রতিটি পর্যায়ে সচেতন করতে হবে। তবে কোন পর্যায়ে কতটুকু সচেতন করতে হবে, এটা আমাদের ঠিক করতে হবে। সবাই সচেতন হলে কোম্পানিগুলো বন্ধ হবে এবং আইনের ওপরও নির্ভর করতে হবে না। কীভাবে সচেতন করব, কোন ভাষা প্রয়োগ করতে হবে, সচেতনতার মাধ্যমে তা ঠিক করতে হবে। আর আইন প্রয়োগের মাধ্যমে একটি উদাহরণ তৈরি করতে হবে, যাতে এ আইন দেখে অন্যরা ভয় পায় এবং অন্যায় কাজ করতে উৎসাহিত না হয়।
এম কিউ কে তালুকদার: জন্মের ছয় মাস পর্যন্ত শিশুর বৃদ্ধি ও স্বাস্থ্য কেবল মায়ের দুধেই ঠিক থাকবে। বিশ্বের বিজ্ঞানীরা একমত হয়েছেন যে ‘জন্মের এক ঘণ্টার মধ্যে শিশুকে শালদুধ দিতে হবে। জন্মের আধা ঘণ্টার মধ্যে শিশুর সবচেয়ে বেশি মায়ের দুধ খাওয়ার শক্তি থাকে। ছয় মাস পর্যন্ত ময়ের দুধ ছাড়া কোনো খাবার দেওয়ার প্রয়োজন নেই। এমনকি পানিও না। দুই বছর পর্যন্ত মায়ের দুধ খাওয়াতে হবে। এভাবে শিশুর বৃদ্ধি, পুষ্টি, মেধা ঠিক থাকবে।’ ব্রেস্টফিডিংয়ের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এ আইন করা হয়েছে। ১৮৭৬ সাল থেকে গুঁড়া দুধ তৈরি হয়। তখন থেকে প্রায় সব কমিউনিটিতে মায়ের দুধ খাওয়ানো কমেছে।
১৯৩৯ সালে বিখ্যাত এক ব্রিটিশ শিশুবিশেষজ্ঞ সেজলি ইউলিয়ামস দ্বিতীয় বিশ্বযুদ্ধের কিছু ক্যাম্পে দেখেন, গুঁড়া দুধ খেয়ে শিশুরা মারা গেছে। তখন সিঙ্গাপুরে রোটিরিয়ানদের এক সভায় তিনি বলেন, যারা এ অপরাধ করেছে, মানুষ হত্যা করার অপরাধে যে শাস্তি, তাদের সে শাস্তি হওয়া উচিত। আাামদের দেশের শিশুরাও এভাবে মারা যায়। মারাত্মক অপুষ্টিতে শিশুরা মারা যায়। একটা টিনের দুধের কৌটার দাম ৬০০ টাকা। এটা খাওয়ানোর সময় থাকে তিন দিন। গরিব মায়েরা এটা দুই সপ্তাহের অধিক সময় খাওয়ান। এ কারণে শিশুরা ভয়ানক অপুষ্টিতে ভুগতে থাকে। প্রতিদিন ১৫০ থেকে ২০০ শিশু মারাত্মক অপুষ্টিতে মারা যায়। প্রতিদিন গড়ে ৭০০ শিশু মারা যায়। এর মধ্যে ৩৫ শতাংশ মারা যায়
মারাত্মক অপুষ্টিতে। যারা বেঁচে থাকে, তার প্রায় ছয় প্রকার ওষুধপ্রতিরোধী অসুখে ভুগতে থাকে। যেমন: ডায়াবেটিস, হাইপার টেনশন, স্ট্রোক, হার্ট ডিজিজ, ক্যানসার
ইত্যাদি। শিশুরা যদি প্রয়োজনীয় মায়ের দ