মায়ের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাট শহরের একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে এক শিক্ষকের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় মামলা করেছেন ওই শিক্ষার্থীর মা। মামলায় অভিযোগ করা হয়, ১৬ নভেম্বর টিফিনের সময় বিদ্যালয়ের এক শিক্ষক ওই ছাত্রকে তাঁর মোটরসাইকেলে করে নিজ বাসায় যান। সেখানে ওই ছাত্রকে যৌন নিপীড়ন করেন। শিশুটি বাড়িতে ফিরে বিষয়টি তার পরিবারকে জানায়। ওই দিনই তার মা জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ করেন।