মারধর, কর্মবিরতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার বার্মাস্ট্যান্ড এলাকায় পদ্মা পেট্রোলিয়াম ডিপোর সামনে তেল দিতে রাজি না হওয়ায় চোরাই তেল ব্যবসায়ীরা হযরত আলী নামের এক ট্যাংকলরির চালককে মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে গতকাল রোববার সকাল সাড়ে সাতটা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত কর্মবিরতি কর্মসূচি পালন করেছেন ট্যাংকলরিচালক ও শ্রমিকেরা। পরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিচারের আশ্বাস দিলে এ কর্মসূচি প্রত্যাহার করা হয়।