মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দোহার উপজেলা সদরে পত্রিকার বিক্রয় প্রতিনিধি নজরুল ইসলাম (৪০) মারধরের শিকার হয়েছেন। পাওনা টাকা চাইতে গেলে গত রোববার সন্ধ্যায় তিনি হামলার শিকার হন বলে অভিযোগ পাওয়া গেছে। নজরুলের অভিযোগ, রোববার সন্ধ্যায় তিনি উপজেলা সদরের খান ভ্যারাইটিস স্টোরে পত্রিকা বিলের টাকা চাইতে যান। এ সময় দোকানের মালিক আজাহার খান তাঁকে টাকা দিতে অপারগতা জানান। তর্কের একপর্যায়ে আজাহার লাঠি দিয়ে নজরুলকে বেধড়ক পিটুনি দেন। স্থানীয়রা তাঁকে গুরুতর আহত অবস্থায় দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় দোহার থানায় জিডি করা হয়েছে।  নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি