প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় নবাবপুর ইউনিয়নে গতকাল রোববার আল হেলাল (২৭) নামে এক স্বাস্থ্য সহকারীকে দুর্বৃত্তরা মারধর করেছে বলে অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, হেলাল গতকাল সকালে ক্লিনিকে যাওয়ার সময় একই গ্রামের আকবার মহুরির ছেলে কামরুজ্জামান ও খলিলের ছেলে সবুজ মারধর করে ৩৯ হাজার টাকা ছিনিয়ে নেন। স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এদিকে বালিয়াকান্দি থানার ওসি আবু শামা ইকবাল হায়াত, দুই বন্ধুর মধ্যে বিরোধের জের ধরে হাতাহাতির ঘটনা ঘটেছে। তবে টাকা নেওয়ার ঘটনা সত্য নয়। রাজবাড়ী প্রতিনিধি।