মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলার মদনপুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যকে গতকাল রোববার মারধর করা হয়েছে। ভিজিডির তালিকা থেকে নাম বাদ দেওয়াকে কেন্দ্র করে পশ্চিম দ্বিপাশা গ্রামে কয়েকজন নারী এ ঘটনা ঘটিয়েছেন। ওই ইউপি সদস্যের নাম মো. আমির হোসেন। তিনি ওই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য। অভিযোগ রয়েছে, ভিজিডির তালিকা থেকে দুস্থ ও অসহায় নারীদের নাম বাদ দিয়ে অনৈতিক সুবিধা নিয়ে নতুন করে সচ্ছল নারীদের নাম অন্তর্ভুক্ত করেন। এ নিয়ে গতকাল সকালে পশ্চিম দ্বিপাশা গ্রামের কাদের মৃধা বাড়ির সামনে ওই ইউপি সদস্যের সঙ্গে ভিজিডির তালিকা থেকে বাদ পড়া কয়েকজন নারীর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁরা ইউপি সদস্য আমির হোসেনকে মারধর করেন।