মারধর ও শ্লীলতাহানির শাস্তি ছয় মাস কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় এক কলেজছাত্রীকে পিটুনি ও শ্লীলতাহানি করার দায়ে এক বখাটেকে ছয় মাসের কারাদণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার বিকেলে রূপগঞ্জের তারাব পৌরসভার মোগড়াকুল কামালনগর এলাকার যুবক আল ইসলামকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরিফুল আলম ওই দণ্ডাদেশ দেন।অভিযোগের বরাত দিয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুর রহমান বলেন, এক ছাত্রীকে আল ইসলাম দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিলেন। গতকাল সকালে তিনি ওই ছাত্রীর বাড়িতে হামলা চালান ও তাকে পিটিয়ে আহত করেন। একপর্যায়ে তার শ্লীলতাহানি করেন। এ ঘটনায় মেয়েটির বাবা রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন। আল ইসলামকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাঁকে ছয় মাসের কারাদণ্ডাদেশ দেন। এরপর তাঁকে নারায়ণগঞ্জ কারাগারে পাঠানো হয়।