মারধরে ছাত্র আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকাবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র অয়ন বড়ুয়াকে পিটিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। গতকাল রোববার বেলা দুইটার দিকে চালানো হামলায় তিনি শরীরের বিভিন্ন অংশ ও মাথায় আঘাত পান। বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, অয়নকে রেললাইনের ওপর থেকে উদ্ধার করা হয়।