মারধরে বৃদ্ধ নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার পূর্বধলা উপজেলার হোগলা ইউনিয়নের চিলাইগাতী গ্রামে গত রোববার রাতে মুঠোফোন বিক্রির টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারধরে এক বৃদ্ধ নিহত হয়েছেন। তাঁর নাম জবেদ আলী (৮০)। এলাকাবাসীর অনেকে জানান, রোববার বিকেলে উপজেলার চিলাইগাতী গ্রামের আবদুল কাদিরের ছেলে সুজন মিয়ার সঙ্গে মুঠোফোন বিক্রির টাকা নিয়ে একই গ্রামের মোন্তাজ আলীর ছেলে হানিফ মিয়ার ঝগড়া হয়। মোন্তাজ আলী ও তাঁর ভাই জুবেদ আলী রাতে সুজনের বাড়িতে গিয়ে বিষয়টি জানতে চান। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সুজনের ফুফাতো ভাই শাহীন মিয়া ও তাঁর বাবা মজিবর তাঁদের মারধর করেন। এতে ঘটনাস্থলেই জবেদ আলী নিহত হন। মারধরে আহত মোন্তাজ আলীকে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তিনি হূদেরাগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।