প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের ধরমপাশায় গত বৃহস্পতিবার জাতীয়তাবাদী বাস্তুহারা দলের পাইকুরাটি ইউনিয়ন শাখার সভাপতি ছাফিল উদ্দিনকে যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই দিন সন্ধ্যায় ছাফিল ওই ইউনিয়নের গাছতলা বাজারে আসেন। সেখানে একই ইউনিয়নের যুবলীগের আহ্বায়ক সোহরাবের নেতৃত্বে যুবলীগ ও ছাত্রলীগের ২০-৩০ জন নেতা-কর্মী ছাফিলকে মারধর করেন। ধরমপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি