মারধরের অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গতকাল মঙ্গলবার দুপুরে ছাত্রদলের কর্মী অরুপ কুমার বিশ্বাসকে মারধর করেছে ছাত্রলীগের কর্মীরা। পূর্বশত্রুতার জের ধরে তাঁকে মারধর করা হয় বলে জানা গেছে। সূত্র জানায়, তিনি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। খবর পেয়ে প্রক্টর পুলিশের সহায়তায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। প্রক্টর কাজী আসাদুজ্জামান বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।