মারধরের প্রতিবাদে চিকিৎসকদের এক ঘণ্টা কর্মবিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জ জেলার সব সরকারি হাসপাতালে গতকাল বুধবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন চিকিৎসকেরা। জেলার মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসককে মারধর করার প্রতিবাদে তাঁরা এই কর্মবিরতি পালন করেন।চিকিৎসকেরা হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।হাসপাতাল সূত্রে জানা যায়, গত রোববার রাতে সড়ক দুর্ঘটনায় আহত এক ব্যক্তির সঙ্গে আসা লোকজন কর্তব্যে অবহেলার অভিযোগ তুলে জরুরি বিভাগের চিকিৎসক তরুণ কান্তি পালকে মারধর করে।হবিগঞ্জের সিভিল সার্জন সফিকুর রহমান বলেন, কর্মসূচির এক ঘণ্টা জরুরি বিভাগ চালু ছিল।