মারধরের প্রতিবাদে শ্রমিকদের ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক বাসচালককে মারধরের প্রতিবাদে পরিবহন ধর্মঘট শুরু করেছেন শ্রমিকেরা। গতকাল শনিবার দুপুর ১২টা থেকে এ ধর্মঘট শুরু হয়। বাস চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গতকাল বেলা ১১টার দিকে ম্যানেজমেন্ট বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী রনি ও কাউসার আহমেদের নেতৃত্বে ৮-১০ জন শিক্ষার্থী বাসচালক মফিজুল ইসলামকে মারধর করেন। পরে পরিবহন দপ্তরের শ্রমিকেরা গিয়ে আহত ওই বাসচালককে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরিরবহন দপ্তরের শ্রমিকেরা জানান, রাজশাহী নগরের নওহাটা এলাকায় কিছুদিন আগে বাসচালকদের সঙ্গে কয়েকজন শিক্ষার্থীর কথা-কাটাকাটি হয়। এরই জের ধরে বাসচালক মফিজুলকে মারধর করা হয়।
এদিকে চালককে মারধরের প্রতিবাদে শনিবার দুপুর ১২টা থেকে বিশ্ববিদ্যালয়ের বাস চলাচল বন্ধ রাখেন পরিবহন শ্রমিকেরা।
প্রক্টর তারিকুল হাসান বলেন, ‘বিষয়টি শুনেছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা্ নেওয়া হবে।’