মারা গেছেন জামিনা খাতুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবিসি রেডিও-র নির্বাহী পরিচালক জালাল উদ্দিন আকন্দের মা জামিনা খাতুন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শনিবার বেলা দুইটায় রাজধানীর স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জামিনা খাতুন বার্ধক্যজনিত রোগসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর।

আগামীকাল রোববার সকাল ১০টায় গাজীপুরের শ্রীপুরের ভাংনাহাটিতে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। তাঁর মৃত্যুতে এবিসি রেডিও পরিবার গভীর শোকাহত।