মারা গেছেন দগ্ধ দুই কর্মচারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মংলা বন্দরের পশুর চ্যানেলে অবস্থানরত তেলবাহী জাহাজ এমটি জাকাহতে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ কর্মচারী মো. বাদল (৩৫) ও মো. মোসলেম (৪৫) গত শনিবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা গেছেন।

হেকমত ক্যারিয়ারস লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান ওই জাহাজটির মালিক। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক জয়নাল আবেদিন জানান, শনিবার ভোর চারটার দিকে জাহাজটিতে আগুন ধরে যায়। আগুনে কর্মচারী মোসলেম ও বাদল গুরুতর দগ্ধ হন। বিকেলে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তাঁরা মারা যান।

মোসলেমের বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলায় এবং বাদলের বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায়।

বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর হাবিবুর রহমান ভুঁইয়া জানান, রোববার সকালে বন্দর কর্তৃপক্ষের প্রধান নিরাপত্তা কর্মকর্তা সাইফুর রহমানকে প্রধান করে চার সদস্যের ওই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর সদস্যরা হলেন প্রকৌশলী শরিফুল ইসলাম, ভারপ্রাপ্ত হারবার মাস্টার আবু আবদুল্লাহ এবং হেকমত ক্যারিয়ারস লিমিটেডের ব্যবস্থাপক জয়নাল আবেদিন। কমিটিকে ১২ ঘণ্টার মধ্যে বন্দর কর্তৃপক্ষের কাছে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।