মারা গেছেন শাহানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দাম্পত্য কলহের জের ধরে পল্লবীতে নিজের গায়ে আগুন ধরিয়ে দেওয়া গৃহিণী মোসাম্মৎ শাহানা (২৫) মারা গেছেন। গতকাল শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তাঁর মৃত্যু হয়। ঠিক এক সপ্তাহ আগে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়েছিলেন শাহানা। এতে তাঁর শরীরের ৫০ শতাংশ পুড়ে গিয়েছিল। এ ঘটনায় তাঁর স্বামী ইব্রাহিম রনি গ্রেপ্তার রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। পল্লবী থানার ওসি দাদন ফকির বলেন, স্বামীর সঙ্গে কলহের জের ধরে শাহানা নিজেই তাঁর শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়েছিলেন। কিন্তু তাঁর স্বামী ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করায় তাঁকে ওই দিনই আটক করে পুলিশ। পরে তাঁকে ৫৪ ধারায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।