মারা গেলেন অগ্নিদগ্ধ গৃহবধূ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যৌতুক না পেয়ে স্বামীর দেওয়া আগুনে দগ্ধ কুড়িগ্রামে জাহানারা খাতুন (৩০) নামের সেই গৃহবধূ ছয় দিন ভোগার পর গতকাল বৃহস্পতিবার ভোরে মারা গেছেন। তিনি কুড়িগ্রাম সদর উপজেলার হোলখানা ইউনিয়নের আরাজী পলাশবাড়ী গ্রামের আবদুল খালেকের স্ত্রী ছিলেন।
জাহানারার লাশ ময়নাতদন্তের পর গতকাল বিকেলে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
গত ২৯ মার্চ বেলা ১১টার দিকে আবদুল খালেক নিজ বাড়িতে স্ত্রীকে নির্যাতনের পর গায়ে আগুন ধরিয়ে দেন। চিৎকারে প্রতিবেশীরা এসে তাঁকে উদ্ধার করে প্রথমে কুড়িগ্রাম সদর হাসপাতালে এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ নিয়ে ৩০ মার্চ প্রথম আলোয় একটি সংবাদ প্রকাশিত হয়।
কুড়িগ্রাম সদর থানার তদন্তকারী কর্মকর্তা সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. রাজীফুজ্জামান বলেন, এ ঘটনায় আবদুল খালেকের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। ঘটনার পর থেকে তিনি পলাতক।